বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রথম বারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশটির জেদ্দা শহরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই উৎসব ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় মার্কিন নির্মাতা জো রাইট পরিচালিত ‘সাইরানো’।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের বিভিন্ন দেশের তারকা অভিনেতা/অভিনেত্রী, পরিচালক, চিত্রকর্মী ও গণমাধ্যমকর্মীরা উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উৎসব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-তুর্ক উদ্ভোধনী অনুষ্ঠানে বলেন, ‘এই মুহূর্তটির জন্য আমাদেরকে অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে।’

জানা যায়, ৬৭টি দেশের ১৩৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এই উৎসবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ২৫টি ওয়ার্ল্ড প্রিমিয়ার। এছাড়াও রয়েছে ৪৮টি আরব প্রিমিয়ার এবং ১৭টি উপসাগরীয় অঞ্চলের প্রিমিয়ার।

সৌদি আরবে টানা ৩৫ বছর চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা ছিল। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তারও ৩ বছর পর এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখিত, ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল চালু ও সেখানে নারী-পুরুষ উভয়ের সিনেমা দেখার অনুমোদন দেয় সৌদি সরকার। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে সারা দেশে ৩৫০টি সিনেমা হল এবং দুই হাজার ৫০০ মুভি স্ক্রিন তৈরির লক্ষ্য স্থির

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা