বিয়ের পর এবার গায়ে হলুদের ছবি ফাঁস
বিনোদন

বিয়ের পর এবার গায়ে হলুদের ছবি ফাঁস

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তরুণ হার্টথ্রব ভিকি কৌশল রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাধাঁ পড়েছেন। বিয়ের জন্য নিয়েছিলেন নানা গোপনীয়তার আশ্রয়, অতিথিদের দিয়েছিলেন নানা শর্ত, ফোন ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন। তবে গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠানের পরই বিয়ের ছবি ফাঁস হয়েছিল। শনিবার (১১ ডিসেম্বর) ফাঁস হয়েছে গায়ে হলুদের কিছু ছবি।

জানা গেছে, ভিক্যাটের বিয়ের এত গোপনীয়তারও বড় একটি কারণও রয়েছে। এরইমধ্যে ১০০ কোটি রুপিতে তাদের বিয়ের ছবি ও ভিডিও স্বত্ব কিনে নিয়েছে আমাজন প্রাইম। তাই কোনোভাবেই তারা ভিডিও কিংবা ছবি ফাঁস করতে চাইছিলেন না।

গায়ে হলুদের ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, হলুদে মাখামাখি ভিক্যাট। অন্য একটি ছবিতে দেখা গেছে, ক্যাটরিনাকে হলুদ লাগিয়ে দিচ্ছেন এক আত্মীয়। এছাড়া হলুদবরণ শেষে মেহেদি লেগেছে ক্যাটরিনার দুহাতে। হাস্যোজ্জ্বল ক্যাটরিনা। অপর একটি ছবিতে ভিকিকে হলুদ লাগিয়ে দিচ্ছেন এক আত্মীয়। হলুদবরণ শেষে গোসল করাচ্ছেন বন্ধুরা। ইনস্টাগ্রামে এসব ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, কৃতজ্ঞতা। ধৈর্য। আনন্দ।

এর আগে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, তার পরনে ছিলো লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ। ঘিয়ে রঙের শেরওয়ানি আর পাগড়ি পরা ছিলেন তার বর। পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা। ছবিগুলো রাজস্থানের বিলাসবহুল হোটেলের ছাদ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা তুলেছেন বলে জানা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা