চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু (ছবি: সংগৃহীত)
বিনোদন

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীতে নিখোঁজ চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রথমে লাশটি অজ্ঞাতনামা থাকলেও পরে নিহতের পরিবার লাশটি শনাক্ত করেন।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, সোমবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।

রাজধানীর গ্রিন রোডের বাসিন্দা ছিলেন শিমু। কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, রবিবার (১৬ জানুয়ারি) অভিনেত্রী শিমুর পরিবার নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন। দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ নামী ও দেশের শীর্ষ পরিচালকদের নির্দেশনায় আরও কিছু সিনেমায় তিনি কাজ করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা