ছবি : সংগৃহীত
অপরাধ

শিমু হত্যা পরিকল্পনায় নয়

নিজস্ব প্রতিবেদক: পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়নি। ঝগড়ার এক পর্যায়ে শিমুকে গলা চেপে ধরেন তার স্বামী, এসময় তিনি মারা যান। শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল (৪৮) এমনটাই জানিয়েছেন পুলিশকে।

শিমু হত্যা মামলায় ৩ দিনের পুলিশের রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদে তিনি আরও জানানও, অনেক দিন যাবৎ তাদের মাঝে বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি চলে আসছিল। এরমধ্যে কিছু ব্যাপারে দুজন দুজনকে সন্দেহ করে আসছিলেন। এসব নিয়ে চলছিল কলহ। কিন্তু তিনি পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। বন্ধুকে নিয়ে কিভাবে লাশ গুমের চেষ্টা চালান তাও জানিয়েছেন তিনি।

এদিকে, গ্রেফতার নোবেলের বন্ধু ফরহাদ পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, হত্যার আগে তিনি কিছুই জানতেন না। বন্ধুর ফোনে সাড়া দিয়ে ওই বাসায় গিয়েছিলেন তিনি।

সোমবার (১৭ জানুয়ারি) শিমু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করা হয়। এর আগে এদিন সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তা বন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো. আবু সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, সোমবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে। রাজধানীর গ্রিন রোডের বাসিন্দা ছিলেন শিমু। কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, রবিবার (১৬ জানুয়ারি) অভিনেত্রী শিমুর পরিবার নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন। দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ নামী ও দেশের শীর্ষ পরিচালকদের নির্দেশনায় আরও কিছু সিনেমায় তিনি কাজ করেন।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা