অপরাধ

নীলফামারীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সুজন ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন দুপুরের দিকে শিশুটির বাবা ও মা তাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে একই ইউনিয়নের প্রতিবেশী মোশাররফ হোসেনের ছেলে সুজন ইসলাম ও আমিনুর রহমানের ছেলে বুলু বাদশা ওই বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।

নির্যাতিত শিশুর মা বলেন, আত্মীয়ের দাফন শেষে সন্ধ্যায় বাড়িতে ঢুকে তিনি মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার কাছ থেকে ঘটনা জেনে গ্রামের লোকজনকে জানান। রাতে মেয়ের অবস্থার অবনতি হলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকেরা শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সে এখন সেখানে চিকিৎসাধীন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজনকে আটকও করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা