অপরাধ

নাটোরে গণধর্ষণের শিকার মাদরাসাছাত্রী, আটক ৫

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে মায়ের সাথে রাগ করে খালার বাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্রী। এ ঘটনায় ৫ ধর্ষককে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও ৩ ধর্ষক।

আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৪), ছাতনী দিয়ারপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮), মোকছেদ আলীর ছেলে কাজল (২৫), জলিল মন্ডলের ছেলে মোঃ আমিনুর (৪৫), মৃত আহম্মদ আলীর ছেলে আস্তুল হোসেনকে (৩৮)।

শুক্রবার (১৪ জানুয়ারি) ওই ছাত্রীর বাবা আট অভিযুক্তের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের এক দিনমজুরকন্যা মাদরাসাছাত্রী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদরাসা থেকে ফিরে নতুন পোশাকের জন্য মায়ের সাথে বায়না ধরে। মা নতুন পোশাক দিতে পারবে না জানালে তার সাথে রাগ করে নাটোর সদরের আগদিঘা গ্রামে নানির বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ছাতনী এলাকায় পথ হারিয়ে ফেলে ওই ছাত্রী। পরে শহিদুল ইসলামের সাথে পরিচয় হয় তার। এ সময় শহিদুল ভুক্তভোগী তার খালার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে দু’জনে পায়ে হেঁটে রওনা দেয়। পথে স্থানীয় কয়েকজন যুবক তাদের পিছু নেয়। পরে ছাতনী ভাটপাড়া শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে বখাটে শহিদুলকে ভয় দেখিয়ে মাদরাসাছাত্রী ছিনিয়ে নেয়। তারা পাশের একটি লেবু বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে রাত ২টার দিকে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে জরুরি নাম্বার ৯৯৯-এ কল দিলে অভিযানে চালিয়ে রাত আড়াইটার দিকে ভাটপাড়া শ্মশানঘাটের মাঝামাঝি এলাকায় জহির মন্ডলের লেবু বাগানে থেকে মেয়েটিকে উদ্ধার করে নাটোর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অতি দ্রুত পলাতক তিন ধর্ষক আটক করা হবে। এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা