ছবি : সংগৃহীত
অপরাধ

ডেসটিনির এমডি জামিন পাননি 

নিজস্ব প্রতিবেদক: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক-এমডি রফিকুল আমীনের জামিন মেলেনি। আপিল বিভাগ মানি লন্ডারিংয়ের মামলায় করা তার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান দুদকের পক্ষে ছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ছিলেন রফিকুল আমীনের পক্ষে।

পরে খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট গত ২০ আগস্ট ২ মামলায় জামিন আবেদন খারিজ করেছিলেন। পাশাপাশি এই ২ মামলা বিচারিক আদালতে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন রফিকুল আমীন। সেটি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আপিল বিভাগ খারিজ করে দেন। পরে রফিকুল আমীন রিভিউ চেয়ে ফের জামিন আবেদন করেন। কিন্তু সেই রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা