সংগৃহীত ছবি
বিনোদন

এবার বরফে জায়েদ খানের ডিগবাজি

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। নিজের অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

আরও পড়ুন : শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’

ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’

আরও পড়ুন : থ্রিলার ছবিতে সৌরভ-সৌমিতৃষা

কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেন, ‘আপনি পারেনও ভাই, মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন।’ আরেকজনের ভাষ্য, ‘জায়েদ খান মানেই আনন্দ বিনোদন। সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে । আপনার জন্য এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।’

প্রসঙ্গত, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।

পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা