সংগৃহীত ছবি
বিনোদন

এবার ছাদ ভেঙে আহত অর্জুন

বিনোদন ডেস্ক: এবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর আহত হয়েছেন এই অভিনেতা।

আরও পড়ুন : সাইফের উপর হামলাকারী যুবক গ্রেফতার

জানা যায়, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র শুটিং করছিলেন অর্জুন। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। এর জেরে শুধু অর্জুন নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানান, আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি। তাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে অর্জুনসহ অনেকেই মারাত্মক আহত হয়েছেন। প্রযোজনা সংস্থার সুরক্ষা নিশ্চিত করে ভেবে এ ধরনের পুরোনো বাড়ি আমরা প্রায়শই লোকেশন হিসেবে ব্যবহার করি।

আরও পড়ুন : আইসিইউতে সাইফ আলি

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে বাড়িটিতে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন ঘটনা ঘটেছে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। তবে সকলে যে প্রাণে বেঁচে গেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে অবহিত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা