ছবি-সংগৃহিত
বিনোদন

যারা মৃত্যু কামনা করেছেন তাদের ধন্যবাদ

বিনোদন ডেস্ক: বছরের শুরুতেই মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। ভাইরাল হওয়া একটি ছবিতে লিখা ছিল-চলে গেলেন সৃজিত মুখার্জি। যা গত ২ জানুয়ারি সৃজিত নিজেই ফেসবুকে শেয়ার করেছেন।

তাছাড়া করোনা আক্রান্তের পর অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেন। আবার কেউ কেউ তার মৃত্যু কামনা করেন। এ নিয়েও আলোচনা কম হয়নি।

এরইমধ্যে দশদিন পর করোনামুক্ত হলেন সৃজিত। ফেসবুক পোস্টে এ খবর জানিয়ে তিনি লিখেন, ‘অবশেষে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।’ যারা সুস্থতা কামনা করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন সৃজিত। আর যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ দিয়ে সৃজিত লিখেন—‘যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ।’

প্রসঙ্গত, সৃজিত করোনায় আক্রান্ত হওয়ার পাঁচদিন পর জানা যায় তার স্ত্রী মিথিলা ও কন্যা আইরা করোনায় আক্রন্ত হয়েছে। সৃজিত করোনামুক্ত হলেও এখনো আইসোলেশনে রয়েছেন আইরা-মিথিলা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা