ছবি-সংগৃহিত
বিনোদন

করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক: সম্প্রতি মহামারি করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ভারতের কিংবদন্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে এবার জানা গেল নতুন খবর।

শুধু করোনাতেই নয় করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পী।

মঙ্গলবার দিবাগত রাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক সমধানি এ তথ্য নিশ্চিত করে বলেন, বয়সের কারণে তাকে প্রথমেই আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে এখন নিউমোনিয়া ধরা পড়েছে। ফলে তাকে সেখানে রেখে আরও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাকে ককটেল থেরাপি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটারে তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। এছাড়া শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী নিজে লতার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল এ বর্ষীয়ান গায়িকার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা