বিনোদন

মিমের হানিমুন বাতিল

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমের সদ্য বিয়ে হয়েছে ।স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল তার। তবে মিমের স্বামী সনি পোদ্দার ইতিমধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন নায়িকা।

চার দিনের জন্য মঙ্গলবার (১১ জানুয়ারি) তাদের দুজনের মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। কিন্তু ৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের স্বামী করোনা পজিটিভ।

মিম নিজেই মঙ্গলবার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।

মিম আরও জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন।

গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা