সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন চমক

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

আরও পড়ুন : আমি ডিভোর্সি

ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করে চমক জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।

তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!

আরও পড়ুন : ফের আহত প্রিয়াঙ্কা

শনিবার (২২ জুন) সামাজিক মাধ্যমে চমক লিখেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’

আরও পড়ুন : ভক্তদের দুশ্চিন্তা করতে নিষেধ করলেন তাসরিফ

তবে বিয়ের খবর দিলেও এখনও হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে এক গণমাধ্যম সূত্রে জানা যায়, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা