দেব
বিনোদন

আইসোলেশনে আছেন দেব

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। করোনামুক্ত হয়েও আইসোলেশনেই আছেন তিনি। নায়ক নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, এখনই বাড়ি থেকে বের হচ্ছেন না।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেব জানান, তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারে রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও নিয়ম মেনে তিনি ৭ দিন বাড়িতেই থাকছেন। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক দিন ধরেই দেব এবং রুক্মিণীর করোনার খবরের দিকে সকলের নজর ছিল। কখনও তাদের করোনা সংক্রমণ নিয়ে অনুরাগীদের উদ্বেগ, কখনও বান্ধবী রুক্মিণীকে নিয়ে দেবের রসিকতা— কোনও কিছুই বাদ পড়েনি খবর থেকে।

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন দেব। তখন জানা গিয়েছিল, রুক্মিণী মৈত্ররও কোভিড পজিটিভ। তারপর থেকেই দুজন স্বেচ্ছা-গৃহবন্দি। তবে এর মধ্যেও হাসিখুশি মেজাজেই ছিলেন দেব। কখনও সহকর্মীর কাছে কোয়ারেন্টাইনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন। কখনও বান্ধবীর সঙ্গে ঠাট্টা করেছেন। কিন্তু তাতেও অনুরাগীদের উদ্বেগ কমছিল না।

অবশেষে রবিবার সন্ধ্যায় দেব জানালেন, তিনি করোনামুক্ত হয়েছেন। এরপর থেকে তার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে রুক্মিণী এখনও কোভিড সংক্রমিতই কি না, তা জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা