বব সেগেটের
বিনোদন

বব সেগেটের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা বব সেগেটের। জনপ্রিয় এই কৌতুক অভিনেতার রহস্যময় মৃত্যু হয়েছে। রোববার ( ৯ জানুয়ারি) ফ্লোরিডার ওরল্যান্ডের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সেখানে বলা হয়েছে, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা ৬৫ বছর বয়সী অভিনেতার মৃতদেহ উদ্ধার করে।

কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হোটেল কক্ষে মাদক ব্যবহারের কোনো আলামতও পায়নি পুলিশ। ধারনা করা হচ্ছে স্ট্রোক করেই পৃথিবীর মায়া ছেড়েছেন বব সেগেট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে একটি কমেডি ট্যুর শুরু করেছিলেন এই অভিনেতা। ট্যুরের জন্যই সেগেট ফ্লোরিডার হোটেলে অবস্থান করছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন হলিউডের সহকর্মী ও ভক্তরা।

বব সেগেট একজন বিখ্যাত কমেডিয়ান। টেলিভিশন উপস্থাপক এবং পরিচালক হিসেবেও পরিচিত তিনি। আশির দশকে ‘ফুল হাউজ’ শো দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। তার স্ট্যান্ড-আপ কমেডি মন ভরিয়েছিলো ভক্তদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা