বিনোদন

আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেবো

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেছেন, শিল্পীদের কেন মানুষ দুস্থ বলবে। আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেবো। নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি।

রোববার (৯ জানুয়ারি) নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন অভিনেত্রী নিপুণ। এছাড়া এই প্যানেল থেকে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নূতন প্রমুখ।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমি কিন্তু তেমন কিছু করছি না। নিপুণই সব কিছু আয়োজ করছে। সে একটা টিম তৈরি করেছে। এরপর সে আমার কাছে এসেছে। এই যে টিম তৈরি করা এটা কিন্তু নেতৃত্বের একটা গুণ। নেই গুণটি তার মধ্যে দেখেছি বলেই আমি তার কাছে নির্বাচনে এসেছি। তাকে নিয়ে আমি প্যানেলটি সমর্থন করছি এবং নির্বাচন করার মনস্থির করেছি।

সরকার আমাদের সিনেমার জন্য কিছু করতে চায়। প্রধানমন্ত্রীর ভালো লাগার একটা জায়গা বিএফডিসি। জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এই এফডিসি। নিপুণরা এসে বলেছে আপনার মতো মানুষকে আমাদের লাগবে এখানে। উপযুক্ত নেতৃত্বের অভাব। এসব ভেবে রাজি হয়েছি।

তিনি আরও বলেন, আমার ছেলে জয়ও উৎসাহ দিয়েছে। সে বলল, ‘বাবা শিল্পী সমিতি থেকে তোমার তো কিছু নেওয়ার নেই। তুমি যে পর্যায়ে গেছ সেখান থেকে চিন্তা করলে এই সংগঠনের সভাপতি হওয়া তোমার জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছুও নয়। কিন্তু তুমি তো ওখান থেকেই এসেছ। তুমি দেশের জন্য এতকিছু করছ, যে জায়গা থেকে এসেছ সেই জায়গার মানুষগুলোকেও যদি একটা কিছু করে দিতে পারো’।

প্রসঙ্গত, এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। পরিচালক সোহানুর রহমান সোহানকে আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে। আর মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে এই বোর্ডের সদস্য করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা