ছবি-পরীমনি
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন করবেন পরী!

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি সময়ের ঢাকাই সিনেমার সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। খবরের শিরোনাম যেন একান্তই তার। কখনো কাজ কখনো বা ব্যাক্তিগত জীবন নিয়ে থাকেন আলোচনার শীর্ষে। তবে কাজের চেয়ে ব্যাক্তিগত জীবনেই বেশি আলোচিত পরী।

এইতো ক'দিন আগেই ভক্তদের সুখবর দিয়ে পরী জানান মা হতে চলেছেন তিনি। গত ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন এই লাস্যময়ী নায়িকা। গত পরশু ভক্তদের এ তথ্য জানিয়ে আনন্দে ভাসছেন তিনি।

এবার দিলেন আরও একটি সুখবর। সেটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে প্রার্থী হয়ে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরী। পরীমনির ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমগুলো।

ব্যাক্তিগত জীবনে আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা জনপ্রিয় এই নায়িকা চলচ্চিত্র শিল্পীদের কাছে খুবই প্রিয় এক নাম। শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান রকম উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে। তার মতো শিল্পীবান্ধব তারকার শিল্পী সমিতির নির্বাচনে আসার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন সবাই। বিশেষ করে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে এই খবর আনন্দ ছড়িয়েছে।

প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা