শবনম ফারিয়া
বিনোদন

একটু শান্তিতে থাকতে দিন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শোবিজ পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। তিনি প্রায়ই নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। অভিনেত্রী নিজেই সামজিক মাধ্যমে পোস্ট করে অনেক সময় এসব চর্চাকে উস্কে দেন।

সম্প্রতিক সময়ে সাবেক স্বামী অপুকে নিয়ে খবরে আসেন ‘দেবী’ অভিনেত্রী। এরপর তিনি নতুন প্রেমে পড়েছেন বলে নানা খবর প্রকাশিত হয়। সেসব খবর যে ফারিয়া সমর্থন করতে পারেননি তা সোমবার (১০ জানুয়ারি) করা তার একটি ফেসবুক পোস্টেই স্পষ্ট।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব মনগড়া সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, আমাকে নিয়ে কারণে-অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলব খুঁজে পাই না! অবাক হব, মন খারাপ করব, নাকি ক্ষোভ ঝাড়ব বুঝি না!

ফারিয়ার ভাষায়, আর আমরাও নিউজ না পড়ে শিরোনাম দেখে যেসব কমেন্ট করি, আমাদের কি বোধ শক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতোই অবুঝ? অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এতো নিউজ করে। ভাই, বিশ্বাস করেন, আমার এতো ভালোবাসার দরকার নাই। আমি সত্যিই টায়ার্ড! এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে!

ফারিয়া কথা, আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা-সমালোচনা আর ভালো লাগে না! এবার একটু দয়া করেন, আপনাদের ‘সংবাদ আতংক’ থেকে রেহাই দেন। প্রয়োজনে আমাকে বয়কট করেন! তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড! প্লিজ…।

প্রসঙ্গত, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

কিছুদিন আগেই ফারিয়া অভিযোগ তোলেন, প্রাক্তন স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গুঞ্জন ছড়ালো।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সঙ্গে যুক্ত হওয়ায় কিছুদিন আগে আইনি জটিলতায় পড়েন শবনম ফারিয়া। বর্তমানে জামিনে রয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা