সারা আলী খান
বিনোদন

ঘরজামাই চান সারা আলী খান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। গ্ল্যামার আর অভিনয়ে পেয়েছেন জনপ্রিয়তাও। ২০১৮ সালে তিনি ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন।

এই সিনেমায় তার নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়ে সুশান্তের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন সারা। পাশাপাশি তার মানবিকতা ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও চলে নিয়মিত চর্চা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সারা অভিনীত নতুন সিনেমা ‘আতরাঙ্গি রে’র ট্রেলার। যেখানে তিনি অভিনয় করেছেন রিঙ্কু চরিত্রে। যে কিনা প্রেমিকের সঙ্গে বহুবার বাড়ি থেকে পালিয়ে যায়।

বাস্তব জীবনে প্রেমের জন্য কি বাড়ি ছাড়বেন? এমন প্রশ্নের জবাবে সারা আলী খান বলেন, ‘না, না! বরং, আমি তো এমন কাউকে বিয়ে করব, যে বিয়ের পর আমার বাড়িতে থাকবে; আমাদের সঙ্গে। আমি তাকে কোনো দিন ছাড়ব না।’

মজার ছলেই কথাগুলো বলেছেন সারা আলী খান। তবে তার স্পষ্ট বক্তব্য, ‘মা আমার তৃতীয় চোখ। সুতরাং কখনো পালিয়ে প্রশ্নই ওঠে না।’

বর্তমানে সারা একেবারে সিঙ্গেল রয়েছেন। সুদর্শনা, তারকা খ্যাতি এসবের পরও কেন সিঙ্গেল? সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। আসলে তিনি একেবারে মাতৃভক্ত মেয়ে। মা ছাড়া কিছুই বোঝেন না। যে কোনো কাজ করার আগে মায়ের পরামর্শ নিয়ে তবেই করেন। কোন অনুষ্ঠানে কোন জামাটা পরবেন, সেটাও নাকি তার মা-ই বলে দেন। এ কারণেই মূলত অন্য কারোর প্রতি খুব বেশি ঝুঁকে পড়েন না তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা