বিনোদন

ভেঙ্গে যাচ্ছে পূজা-অর্ণবের সংসার

বিনোদন ডেস্ক: সুখী দম্পতি হিসেবে পরিচিত গায়িকা বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব দাশ অন্তু দম্পতির সংসার ভেঙ্গে যাচ্ছে। তারা ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন। সেই হিসেবে চার বছরেরও বেশি সময়ের সংসার তাদের।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম এই দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন অন্তু। তিনি ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এই মধ্যরাতে অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি।

প্রসঙ্গত, ‘সেরা কণ্ঠ খ্যাত’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। অন্যদিকে, একজন মডেল ও অভিনেতা অর্ণব দাশ। মিডিয়াতে অন্তু নামেই পরিচিত তিনি। পূজা ও অন্তু দুজনই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অন্তু মিডিয়াতে কাজ করলেও পেশাগতভাবে একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা