বিনোদন

লাইভে এসে মামলার হুমকি সানাইয়ের

নিজস্ব প্রতিবেদক: আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব এখন বিনোদন জগত ছেড়ে বেছে নিয়েছেন ইসলামের পথ। নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, চলাফেরাও করেন বোরকা-হিজাব পরে।

সেই সানাই হঠাৎ ফেসবুক লাইভে এসে মামলার হুমকি দিয়েছেন। তার অভিযোগ কিছু অসাধু ফেসবুক ইউজারের বিরুদ্ধে। যারা তার আগের ছবি ও ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি সানাইয়ের।

লাইভে সানাই বলেন, ‘অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব কাজ কিভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।’

পর্দানশীল নারী হিসেবে নিজেকে শক্তিশালী মনে করেন সানাই। তার ভাষ্য, ‘শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করবো। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

উল্লেখ্য, সিনেমার নায়িকা হওয়ার জন্য শোবিজে আসেন সানাই। কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু হঠাৎ সার্জারি করিয়ে বিতর্কের তুঙ্গে চলে আসেন। ফেসবুকে অপেশাদার ভিডিও দিতেন বলে আটকও হয়েছিলেন। এরপর ক্ষমা চেয়ে ছাড়া পান। গত জুলাই মাসে তিনি ঘোষণা দেন, শোবিজ ছেড়ে ইসলামী জীবন বেছে নিয়েছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা