প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস
বিনোদন

নিকের সারপ্রাইজ

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রিয়াংকা ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

নিক-প্রিয়াংকার মিষ্টি প্রেমের কথা বলিউডের সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াংকা। মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে।

অনেকে বলেছিলেন, প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়ে কেবলই লোক দেখানো; টিকবে না বেশি দিন। কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করে তারা দুজনেই পরস্পরের হাতটা সবসময় শক্ত করে ধরে থেকেছেন।

এক বছর ধরে কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা প্রিয়াংকা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একাই সময় কাটছে নিকের। তবুও সাত সমুদ্রের ব্যবধানও ফাঁটল ধরাতে পারেনি নিক-প্রিয়াংকার মজবুত দাম্পত্যে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

একসঙ্গে পথচলার তিন বছর পার করে ফেললেন এ জুটি। বিয়ের বর্ষপূর্তিটা বউয়ের জন্য খাস করে তুললেন নিক।

চলতি বছর লন্ডনে বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন নিক-প্রিয়াংকা জুটি। রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারের মাধ্যমেই এ দিনটা উদযাপন করছেন তারা।

অনুরাগীদের জন্য সেই সেলিব্রেশনের ঝলকও শেয়ার করেছেন তারকা দম্পতি। দেখা গেল গোটা ঘর মোমবাতির আলোয় ঝলমলে, গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে সর্বত্র।

ডিনারে টেবিলের সামনে বসে রয়েছেন প্রিয়াংকা, তার পিছনে বড় বড় হরফে লেখা রয়েছে- ‘ফর এভার’। প্রিয়াঙ্কার সঙ্গে তার এই সঙ্গে চিরকালের, আজীবনের তা স্পষ্ট বুঝিয়ে দিলেন নিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা