শ্রীলেখা মিত্র
বিনোদন

খোলামেলা ফটোশুটে শ্রীলেখা

বিনোদন ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। এবার তার একটি ফটোশুটের ছবি ও ভিডিওকে কেন্দ্র করে চলছে আলোচনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রীলেখার ফটোশুটের এই ভিডিও।

গত ২৮ নভেম্বর শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ৪৬ বছর বয়সেও তিনি খুলে দিয়েছেন রূপ-শরীরের আগল। খোলামেলা সেই ফটোশুটের ভিডিও আবার শেয়ারও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’ কখনো শাড়িতে, কখনো ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাকে, কখনো বা ব্রাইডাল লেহেঙ্গায় কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র মানেই অকপট বক্তব্য, সাহসী অবয়ব। কারো ধার ধারেন না তিনি। সিনেমায় যেমন চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, বাস্তব জীবনেও নিজের মতাদর্শে অনড় এ অভিনেত্রী। এছাড়া শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে শ্রীলেখা অভিনীত নতুন সিনেমা ‘অভিযাত্রিক’।

একবিংশ শতকের এই সময়ে নায়িকা বা অভিনেত্রী মানেই মনে করা হয় স্লিম ফিগার। অধিকাংশ নায়িকা তো জিরো ফিগারের জন্য রীতিমতো নিজের সঙ্গেই লড়াই করেন। কিন্তু শ্রীলেখা সে পথের যাত্রী নন। তিনি নিজের স্থূলকায় শরীর নিয়েই খুশি।

ভিডিওতে দেখা যায়, কখনো শাড়িতে, কখনো ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাকে, কখনো বা ব্রাইডাল লেহেঙ্গায় কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রীলেখা। তার এই নজরকাড়া রূপ দেখে ভক্তরা মাতোয়ারা।

এদিকে সম্প্রতি তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন শ্রীলেখা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে এই অর্জন নিজের করে নেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা