ছবি: সংগৃহীত
বিনোদন

আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাননিউজ ডেস্ক: বলিউড নায়িকা আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ‘কহোনা প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে প্রায় ৩২ লাখ টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আমিশাকে ভোপালের আদালতে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে।

ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড আমিশার বিরুদ্ধে এই অভিযোগ আনে। সংস্থাটির পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে সওয়াল করেন আইনজীবী রবি পন্থ।

অভিযোগ উঠেছে, আমিশা সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলেন। পরে অবশ্য চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু সমস্যাটা হয়, চেকটি বাউন্স হয়ে যায়। এরপরই নায়িকার বিরুদ্ধে মামলা হয়।

আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখনই তাকে গ্রেফতার করা হবে না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। অভিনেত্রীকে ৪ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা