বিনোদন

আরেফিন শুভর নায়িকা হতে চাই (ভিডিও)

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমা জগতে সময়ের ব্যস্ততম নায়িকা মৌ খান বলেছেন, ঢালিউডে আমার প্রিয় অভিনেতা শাকিব খান। তবে আরেফিন শুভ আমার অনেক প্রিয় নায়ক। আমি তাকে সরাসরি কখনও দেখিনি। তবে আরেফিন শুভর অভিনয় দেখিছি, ভালো লেগেছে। তার সব কিছু আমার ভালো লাগে। সুযোগ আসলে আমি অবশ্যই তার সাথে কাজ করতে চাই। আমি আরেফিন শুভর নায়িকা হতে চাই।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত রোববার (২৮ নভেম্বর) এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি ‍‘Sun Box’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মৌ খান বলেন, আমর প্রিয় অভিনেতা হলেন ডিপজল, শাকিব খান, আরেফিন শুভ, জায়েদ খান ও সিয়াম। এছাড়া নায়ক সায়মন, বাপ্পী, রওশন, নীরব, ইমন এই সময়ের সেরা বলে মনে করি। আমি যতদূর জানি সায়মন জাতীয় পুরস্কার পেয়েছেন।

তিনি আরও বলেন, আামার প্রিয় অভিনেত্রী শাবনুর। তিনি আস্তে আস্তে কথা বলেন আর খুব ভালো অভিনয় করেন। তার হাসিও অনেক সুন্দর। প্রতিষ্ঠিত নায়িকাদের মধ্যে জয়া আহসান, মৌসুমী, পপি ও পূর্ণিমা আমার অনেক প্রিয় অভিনেত্রী।

জনপ্রিয় মডেল মৌ খান বলেন, এই সময়ের নায়িকাদের মধ্যে নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা সাহা মীম, পরীমনি, পূজা চেরি ও দিঘী সেরা মনে হয়। এর মধ্যে নুসরাত ফারিয়া অনেক সুন্দর নাচতে পারেন। আর দিঘীর কোনো সিনেমা আমি এখনও দেখিনি।

তিনি আরও বলেন, তানজিন তিশা অনেক ভালো অভিনয় করে। তবে নাটকে আমার প্রিয় নায়িকা মেহজাবীন আর নায়ক অপূর্ব। আমি ভালো কাহিনির নাটকে প্রস্তাব পেলে অবশ্যই নাটকে অভিনয় করবো।

অপর এক প্রশ্নের জবাবে মৌ বলেন, আমার কোনো ‘ছেলে বন্ধু’ নেই। আর এই মুহূর্তে বিয়ে করছি না। আমার পরিবার থেকে বিয়ের কথা বলছে। তবে আমি বিয়ে নিয়ে ভাবছি না। তাই বিয়ে নিয়ে কেউ প্রস্তাব দিলে এখন তা গ্রহণ করবো না। দেখুন,যেখানে আমার প্রেম করার সময় নাই, সেখানে আবার বিয়ে করে সংসার সামলাবো কিভাবে?

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা