ফাইল ফটো
বিনোদন

কঙ্গনাকে প্রাণনাশের হুমকি

সাননিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আলোচিত ও সমালোচিত এ অভিনেত্রী হিমাচল প্রদেশে এক থানায় এফআইআর দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলন নিয়ে স্ট্যাটাস দেওয়ার জেরে তিনি প্রাণনাশের হুমকি পান।

কঙ্গনা মঙ্গলবার (৩০ নভেম্বর) পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে মা আশা রানাওয়ত ও দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবির সঙ্গে হিন্দিতে দীর্ঘ একটি লেখা পোস্ট করেন তিনি। অভিনেত্রী লিখেন, ‘২৬/১১ হামলায় শহিদদের স্মরণ করছি। বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না। ২৬/১১’র মতো ঘটনার পেছনে দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের হাত রয়েছে। এই বিশ্বাসঘাতকেরা কখনও অর্থের লোভে, কখনও পদের লোভে, কখনও ক্ষমতার লোভে ভারতমাতাকে কলঙ্কিত করার একটি সুযোগও ছাড়েনি। দেশের অভ্যন্তরের বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্র করে দেশবিরোধী শক্তিকে সাহায্য করতে থাকে’।

এর পরেই তিনি লিখেছেন, ‘এই ধরনের বিঘ্নকারী শক্তি লাগাতার আমাকে হুমকি দিচ্ছে। ভাতিন্ডার এক ভাই আমাকে খুনের হুমকি দিয়েছেন। আমি এই সব হুমকিতে ভয় পাই না’।

নায়িকাকে যে ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পঞ্জাব সরকার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতি...

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফ...

ঝালকাঠিতে বাস খাদে পড়ে  নিহত ১, আহত ৫ 

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এছাড়াও...

টঙ্গীবাড়িতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা