বিনোদন

জয়ার ওয়েব সিরিজে ইতিহাস বিকৃতি

বিনোদন ডেস্ক: ভারতীয় প্রখ্যাত বিপ্লবী চারু মজুমদারকে নিয়ে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় নির্মিত রাজনৈতিক কাহিনী-নির্ভর ওয়েব সিরিজে ইতিহাস ‘বিকৃত’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার।

বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনয় করবেন এই ওয়েব সিরিজে। তবে ওই ওয়েব সিরিজে বিপ্লবী চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের যে চরিত্রে দেখা যাবে জয়াকে, সে চরিত্রকে কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেন অভিজিৎ।

জানা গেছে, ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় নির্মিত হবে ওয়েব সিরিজটি। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হবে এই সিরিজ।

অভিজিৎ মজুমদার অভিযোগ করে বলেন, ‘সাদা আমি কালো আমি’ একটি বিকৃত বই, এখানে রুনু গুহ নিয়োগী কীভাবে বীরত্বের সঙ্গে চারু বাবুকে গ্রেফতার করেছিলেন এবং জেলের মধ্যে তার সমস্ত ওষুধ বন্ধ করে কার্যত ঠান্ডা মাথায় তাকে খুন করেন সে কথা লিখেছিলেন। বর্তমান সময়ে ঠিক যেভাবে স্ট্যান স্বামীকে খুন করা হয়েছে। একজন বাঙালি পরিচালক অথচ নকশাল বাড়ি নিয়ে শুধু বাংলাতেই ১০০–র বেশি বই আছে। সেগুলো ছেড়ে একটি অত্যন্ত অখাদ্য, সাহিত্যগুণ বর্জিত মিথ্যা লেখাকে ভিত্তি করে ওয়েব সিরিজ বানাচ্ছেন।’

এছাড়া, রুনু গুহ নিয়োগীর লেখা বইয়ে চারু মজুমদারের স্ত্রীর কোনো প্রসঙ্গ নেই। অথচ ওয়েব সিরিজে তার চরিত্রে পুরোটাই কল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিতর্কিত পুলিশ কর্মকর্তার এই বই প্রকাশের পরে বিবিধ বিতর্ক হয়। পরে বহু সমাজকর্মীর উদ্যোগে এই বইয়ের পাল্টা ‘‌সাদা রুনু, কালো রুনু’‌ নামের একটি বই প্রকাশ করা হয়। বাংলার রাজনৈতিক ইতিহাসে নকশাল আন্দোলন ঘিরে বিতর্ক বিদ্যমান। এই ওয়েব সিরিজ সেই বিতর্ক আরও উস্কে দেবে বলেই মনে করছে সচেতন মহল।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা