বিনোদন

নতুন আলোয় নাদিয়া

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার। তারা হতে চায় না নির্যাতনের শিকার। এমনই একটি বার্তা সমাজের সকলের কাছে পৌছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সম্প্রতি ‘নতুন আলোয়’ শিরোনামে একটি নাটকে শিশু অধিকারের পক্ষে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি।

নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকে। বস্তির কথিত ভাই আজগর তাকে বুঝিয়ে আরিফাকে ফ্লাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচন্ড রাগী ও বদমেজাজী। নিজে কোন কাজ করে না। তার বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট কোন কিছুই বাদ যায় না। পাশের বাড়ির নীলা ও আকাশের বিষয়টি খুব খারাপ লাগে নীলার চাচাতো বোন তানিয়া এনজিও কর্মী। তাকে জানায় নীলা। এরপর? তানিয়া কি পারবে আরিফাকে বাঁচাতে?

রাজধানীর মোহাম্মদপুর বোটঘাট বস্তি, মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডে এএসডি’র ড্রপ ইন সেন্টার ও ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক প্রজেক্টের অফিস এবং উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ এবং আরিফার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী লামিয়া আক্তার।

অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) প্রযোজিত এই নাটকটি নির্মাণ করেছে কেবিন সউল। মো. ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকটিতে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা, রোকসানা আক্তার পপি এবং এএসডি’র সুবিধাভোগী ৩০ জন শিশু।

নাটকটির প্রধান সহকারি পরিচালক ছিলেন রাজ্জাক রাজ, চিত্রগ্রহণ করেছেন অর্ক আহমেদ এবং সম্পাদনা করেছেন অপু মনওয়ার। নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক গানটি লিখেছেন পরিচালক নিজে। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম।

আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা