রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমে পড়েছেন জাতীয় ক্রাশ

বিনোদন প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তরুণদের মাঝে 'ক্রাশ' হিসেবেই জায়গা করে নিয়েছেন তিনি। এমনকি তাকে ভারতের 'জাতীয় ক্রাশ' বলা হয়ে থাকে। সেই 'ক্রাশ' এবার এক অভিনেতার প্রেমে পড়েছেন।

মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির স্টাইলিস্ট অভিনেতা ফাহাদ ফসিলের ভূয়সী প্রশংসা করে রাশমিকা বলেন, অভিনয়ের সময়ে তিনি (ফাহাদ ফসিল) যেভাবে তার চোখকে ব্যবহার করেন তা খুবই প্রশংসনীয়। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের চোখের প্রেমেও হাবুডুবু খাওয়ার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, আমি আল্লু অর্জুনের চোখের প্রেমও পড়েছি।

কন্নড় সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন রাশমিকা। তারপর তেলেগু ও তামিল সিনেমায় নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। সব জায়গাতেই পেয়েছেন সফলতা। বলিউডের দর্শকদের কাছেও তিনি বেশ জনপ্রিয়।

কিরিক পার্টির শুটিং করতে গিয়ে ছবির নায়ক রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাশমিকা। তাদের দুজনের প্রেমের গভীরতা এতোটাই ছিল যে, ২০১৭ সালে বাগদান সারেন। কিন্তু দুঃখের বিষয়, পরের বছরই এই জুটির বাগদান ভেঙে যায়। রাশমিকা-রক্ষিত শেঠির সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।

বাগদান ভাঙার কারণ হিসেবে ঘুরে ফিরে আসে রাশমিকার ডিয়ার কমরেড ছবির ট্রেলার। ওই ট্রেলার প্রকাশ্যে আসতেই বাগদান ভাঙেন প্রেমিক রক্ষিত। সেই ছবির ট্রেলারে নায়ক বিজয় দেভরকোন্ডার সঙ্গে রাশমিকার একটি ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য ছিল। নিজের হবু স্ত্রীকে অন্য কোনো পুরুষের চুম্বনের দৃশ্যে মেনে নিতে পারেননি রক্ষিত শেঠি। তাই নাকি বাগদান ভেঙে দেন তিনি। যদিও এই ব্যাপারে কখনোই মুখ খোলেননি দুজনের কেউই।

প্রসঙ্গত, গীতা গবিন্দম, ডিয়ার কমরেড ছবির জন্য বেশ পরিচিতি পান রাশমিকা। তার মুক্তিপ্রাপ্ত সবশেষ ছবি তামিল ভাষার সুলতান। এছাড়া তেলেগু পুষ্পা ও হিন্দি মিশন মজনু চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা