ছবি : সংগৃহিত
বিনোদন

আমার এখনও বিয়ের বয়স হয়নি!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা ‘জাতীয় ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানা। বিজয় দেবরাকোন্ডার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর সত্যতা প্রকাশ্যেই যেন জানালেন রাশ্মিকা।

আরও পড়ুন : শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দুবাইয়ের রাস্তায় হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন রাশমিকা-বিজয়। সঙ্গে ছিল বিজয়ের পরিবার। একসাথে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে তাদের।

এতে গুঞ্জন ওঠে বিয়ের পাকা কথা বলতেই নাকি দুবাইয়ে গেছেন রাশমিকা। তবে এ বিষয়ে মুখ খুলেননি এই তারকা জুটি।

বক্স অফিসে ঝড় তোলা ‘পুষ্পা’ ছবিতে রাশমিকা ‘স্বামী স্বামী’ নাচ দেখে পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। তিনি এখন ‘জাতীয় ক্রাশ’।

আরও পড়ুন : বাবা-মা হলেন অ্যাটলি-প্রিয়া

তবে নায়ক বিজয়েরও ফ্যান ফলোয়ার কিছু কম নয়। তার অনুরাগীরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’ সিনেমাতে একসাথে অভিনয় করেন বিজয়-রাশমিকা।

জানা গেছে, দক্ষিণী ছবির সঙ্গে রাশমিকা এখন বলিউডেও কাজ করবেন। বলিউডের বেশ কয়েকজন পরিচালকও রাশমিকাকে নিয়ে কাজ করতে চাইছেন। এ কারণে মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনেছেন সুন্দরী এই অভিনেত্রী।

আরও পড়ুন : আমার শরীর নিয়েও মানুষের সমস্যা

নিন্দুকরা বলছেন, এই ফ্ল্যাটে নাকি একসাথে থাকবেন রাশমিকা ও বিজয়।

সম্প্রতি বিয়ে প্রঙ্গে রাশমিকা বলেন, ‘আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত ক্যারিয়ারে মন দিতে চাই।’ তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে মুচকি হাসেন রাশমিকা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা