সিদ্ধার্থ-কিয়ারা
বিনোদন

বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের রসায়ন নতুন কিছু নয়। বলতে গেলে তারা এক প্রকার খোলামেলাভাবেই প্রেম করে বেড়াচ্ছেন। লুকিয়ে প্রেম করার পক্ষেই না বি টাউনের এই লাভ বার্ড জুটি।

তাই তো তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। বলিউডের জনপ্রিয় এই জুটিকে সর্বশেষ ‘শেরশাহ’ সিনেমায় একসাথে জুটি বাঁধতে দেখা গেছে। অফ স্ক্রিনের পাশাপাশি তাদের অনস্ক্রিন রসায়নও দর্শকদের বেশ পছন্দ।

এদিকে ‘শোরশাহ’ সিনেমার সফলতার পর তাদের সাত পাঁকে বাঁধা নিয়েও গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

সম্প্রতি নিজেদের প্রেমের সম্পর্ক এবং বিয়ে নিয়ে বলিউড বাবলকে সাক্ষাৎকার দেন সিদ্ধার্থ মালহোত্রা। যেখানে ভক্তদের সাথে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন তিনি। সেখানে তাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ‘কবে বিয়ে করছেন’ এ বিষয়ে। ভক্তদের এমন প্রশ্নে ‘শেরশাহ’ অভিনেতা হেসে বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি জানি না। কারণ আমি কোনো জ্যোতিষী নই। তাই কোনো কিছু ঘটার আগে আমি কিছু বলতে পারবো না। যখন এমন কিছু ঘটবে তখন সবাইকে আমি জানাবো।’

এরপর ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আসলে আমি এখন এ বিষয়ে কিছুই জানি না। আর বিয়ে করার সময় কবে তার কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। আমি মনে করি সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না পরেও না।’ এসময় সিদ্ধার্থ মালহোত্রা তার ‘শেরশাহ’ সিনেমার অভিনয় নিয়েও দর্শকদের সাথে নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা বিক্রম বাত্রার পরিবারের প্রতি সম্মান জানিয়ে তার প্রতি শ্রাদ্ধা জানান।

সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে বেশ প্রশংসা পায়। সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও কিয়ারার অভিনয়ও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সিনেমাটি কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে। এতে বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্প দেখানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা