সায়নী ঘোষ
বিনোদন

পর্দায় ফিরছেন সায়নী

বিনোদন ডেস্ক:টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের গেল বিধানসভা নির্বাচনের আগে সবর হয়েছিলেন রাজনীতিতে। যোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে। নির্বাচনের প্রার্থীও করা হয়েছিল তাকে। কিন্তু দলকে আশানুরূপ ফল উপহার দিতে পারেননি তিনি।

তাতে অবশ্য দলের কাছে গুরুত্ব কমেনি এই অভিনেত্রীর। ভোটের পরে যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে সায়নী ঘোষকে। নিজের দল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে পিছিয়ে পড়েছেন রূপালী পর্দা থেকে। এবার পর্দায় ফিরছেন সায়নী। রাজনীতি যোগ দেওয়ার পর প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সায়নী।

অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমায় অভিনয় করবেন সায়নী। শিগগরিই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে সায়নীর চরিত্রে নাম ‘বিমলা রায়’। বিজয় রায়ের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে চরিত্রটি। সিনেমায় তার বিপরীতে থাকবেন আবীর চ্যাটার্জি। সেপ্টেম্বরে শুরু হবে সিনেমার শুটিং।

সিনেমাটি প্রসঙ্গে সায়নী এক সাক্ষাৎকারে বলেন, ‘এট ঠিক বায়োপিক না। কিন্তু বিজয়া রায়ের ছায়ায় তৈরি হবে চরিত্রটি। ভীষণ আধুনিকমনস্ক একটি চরিত্র, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন লেখা পড়ছি, চিত্রনাট্যও পড়ছি বারবার।’

অনীক দত্তের সঙ্গে এর আগেও কাজ করেছেন সায়নী। পরিচালকের সঙ্গে তার বোঝাপড়া বেশ ভালো। সিনেমার কাজ শুরু আগে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে চান সায়নী। অভিনেত্রী বলেন, ‘যেহেতু এটা বায়োপিক না তাই নিজের ইনপুট দেওয়ার সুযোগ আছে অনেক। এরসঙ্গে অনীক দার গাইডলাইন তো আছেই।’

একটা সময় বছরের ১৪-১৫টি সিনেমায় অভিনয় করতেন সায়নী। এখন মন দিতে চান রাজনীতিতে। কিন্তু ভালো চরিত্রের প্রতি আকর্ষণ এ অভিনেতার বরাবরই আছে। তবে আরও ভেবেচিন্তে চিত্রনাট্য বাছাই করতে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানান এ অভিনেত্রী।

২০১০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সায়নী ঘোষ। তার প্রথম সিনেমা ‘নটবর নট আউট’। অমিত সেনগুপ্তের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার আগে ‘ইচ্ছে দানা’ টেলিফিল্মে অভিনয় করেছেন সায়নী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা