বিনোদন

মারা গেছেন 'স্লিপনট'-এর ড্রামার জোয়ি জর্ডিসন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘স্লিপনট’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ড্রামার জোয়ি জর্ডিসন মারা গেছেন। ঘুমের মাঝে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

মৃত্যুকালে জর্ডিসনের বয়স হয়েছিল ৪৬ বছর। তার পরিবার জানিয়েছে, জর্ডিসনের মৃত্যু তাদের হৃদয় শূন্য করে দিয়ে গেছে এবং অবর্ণনীয় দুঃখের অনুভূতি রেখে গেছে।

জর্ডিসনের পুরো নাম নাথান জোনাস জর্ডিসন। তিনি ১৯৭৫ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ডেস মনিস লোওয়াতে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই মিউজিকের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি।

১৯৯৫ সালে তিনি শন ক্রুহান ও পল গ্রে’র সঙ্গে যুক্ত হয়ে গড়ে তোলেন হেভি মেটাল ব্যান্ড ‘স্লিপনট’। বছর চারেক পর প্রকাশ পায় তাদের প্রথম অ্যালবাম। যেটা ছিল তাদের ব্যান্ডের নামেই।

বিশ্বজুড়ে ব্যান্ডটি আকাশচুম্বী জনপ্রিয়তা পায় ২০০৮ সালে। ওই বছর প্রকাশ হয়েছিল তাদের চতুর্থ অ্যালবাম ‘অল হোপ ইজ গন’। যেটা বিলবোর্ডে শীর্ষস্থান দখল করেছিল। এছাড়া দুবছরের মধ্যে ১৪ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়।

লিরিক ও সংগীতে আক্রমণাত্মক শৈলী এবং হরর-স্টাইলের মুখোশ পরে গান পরিবেশনার জন্য আলাদাভাবে পরিচিত ‘স্লিপনট’ ব্যান্ডটি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা