বিনোদন

চারশ মিলিয়ন ডলারে ‘দ্য এক্সরসিস্ট’র স্বত্ব কিনেছে ইউনিভার্সাল পিকচার্স

বিনোদন ডেস্ক: পৃথিবীর সবচেয়ে ভৌতিক ছবিগুলোর একটি ‘দ্য এক্সরসিস্ট’। আসছে হাড় হিম করা এই ছবির সিকুয়েল। ১৯৭৩ সালের ছবি ‘দ্য এক্সরসিস্ট’-এর স্বত্ব কিনে নিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। সম্প্রতি জানা গেছে, ছবিটির স্বত্ব কিনতে প্রযোজনা প্রতিষ্ঠানটির খরচ করতে হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, ‘দ্য এক্সরসিস্ট’ ছবির স্বত্ব কিনে নেয়ার জন্য ৪০০ মিলিয়ন ডলার খরচ করেছে ইউনিভার্সাল পিকচার্স। ট্রিলজিতে অভিনয় করবেন লেসলি ওডম জুনিয়র। ‘ক্রিস ম্যাকনেইল’ চরিত্রে এবারও থাকবেন এলেন বারস্টাইন।

‘দ্য এক্সরসিস্ট’ ট্রিলজি পরিচালনা করবেন ডেভিড গর্ডন গ্রিন। এর আগেও তিনি ভৌতিক সিনেমা নির্মাণ করেছেন। ইউনিভার্সাল স্টুডিওর সঙ্গে তার প্রথম কাজ ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘হ্যালোইন।’ পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন তিনি।

১৯৭৩ সালের ২৬ ডিসেম্বর মুক্তি পায় উইলিয়াম ফ্রেডকিন পরিচালিত ‘দ্য এক্সরসিস্ট’। পুরো বিশ্বে ১৯৩ মিলিয়ন ডলার আয় করেছিল ছবিটি।

উইলিয়াম পিটার ব্ল্যাটির ১৯৭১ সালের ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবির গল্প। একটি অশুভ অশরীরী আত্মা ১২ বছর বয়সী এক মেয়ের উপর ভর করে। তখন মেয়েটির মা দুজন তান্ত্রিকের শরণাপন্ন হন মেয়েটিকে বাঁচানোর জন্য। কইমই

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা