বিনোদন

সঠিক মানুষ খুঁজছেন তানিশা

বিনোদন ডেস্ক: সম্প্রতি ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়েছিল।-সূত্র: হিন্দুস্তান টাইমস

এবার তানিশা মুখ খুলেছেন, সন্তানের জীবনে তার বাবার মাহাত্ম্য কতটা, তা নিয়ে। বর্তমানে ৪৩ বছর বয়স অভিনেত্রীর। ৩৯ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন তিনি।সঠিক মানুষ খুঁজছেন তানিশা।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তানিশা জানিয়েছেন, জীবনে সঠিক মানুষ খুঁজে পেলে অবশ্যই তিনি সন্তান নেবেন। অভিনেত্রীর কথায়, ‘হ্যাঁ, বেশ কিছু বছর আগে আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করেছি। কারণ সেই সময় আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল, আসলে জীবনটা সত্যিই খুব ছোট। কিছু হওয়ার জন্য অপেক্ষা করার ক্ষেত্রে জীবনটা সত্যিই খুব ছোট।’

তিনি আরও বলেন, ‘আমিও সন্তান চাই। তবে আমি মনে করি সন্তানের ক্ষেত্রে তার বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই সৃষ্টি কর্তা আমাদের সৃষ্টি করেছেন।

যার ফলে পুরুষ ও নারীর মিলনে শিশুর জন্ম হয়। এর পেছনে রয়েছে পুরো বিজ্ঞান ও আধ্যাত্মিক ব্যাখ্যা। সুতরাং যদি আমি সঠিক পুরুষ, আমার সঠিক ইয়াংকে খুঁজে পাই, তবে অবশ্যই সন্তানের জন্ম দিতে চাই।’

তানিশা আগেই জানিয়েছিলেন, ৩৩ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণের চিন্তাভাবনা তার মাথায় এসেছিল। তার কথায়, সেই সময় তিনি তার চিকিৎসকের কাছে গিয়েছিলেন। যিনি পরবর্তীকালে তার ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এই চিকিৎসকই সেই সময় তাকে ডিম্বাণু সংরক্ষণ করতে বারণ করেছিলেন।

অভিনেত্রী কথায়, ‘যখন আমার সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, তখন তিনি আমাকে এটা করার পরামর্শ দিয়েছিলেন। এটা ব্যক্তিগত পছন্দ।

দত্তক নেওয়ার মতো অনেক অপশন রয়েছে। অনেক মানুষ এই বিষয় কথা বলে করেও থাকে। মেয়েদের সন্তান না-ই হতে পারে। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য সেটা না-ও হতে পারে। বিয়ে না করা, সম্পর্কে না থাকা এবং কোনো পুরুষ আপনার পাশে না-ও থাকতে পার’

‘সসসস...' ছবি দিয়ে ২০০৩ সালে বলিউডে অভিষেক করেন তানিশা। ‘নীল অ্যান নিকি', ‘সরকার', ‘ট্যাঙ্গো চার্লি' এবং ‘ওয়ান টু থ্রি'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগ বসের ৭ নম্বর সিজনেও অংশগ্রহণ করেছিলেন।

‘খতরো কে খিলাড়ি ৭'-এ ও অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। ব্যক্তিজীবনে তিনি অভিনেত্রী তনুজার মেয়ে এবং বলিউড তারকা কাজলের বোন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা