বিনোদন

মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বলেন, ‘হাই প্রেসার-২ নাটকে আমার পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাধির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন।’

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা