বিনোদন

উষ্ণতা ছড়াচ্ছেন মোনালিসা!

বিনোদন ডেস্ক: সবার কাছে মোনালিসা নামেই বেশি পরিচিত। আগে ভোজপুরী সিনেমায় কাজ করতেন। এখন টালিউডের নিয়মিত মুখ। একাধিক ওয়েব সিরিজে তার শরীরী আবেদন দর্শকদের কুপোকাত করেছেন তিনি। তার আসল নাম অন্তরা বিশ্বাস।

দর্শকপ্রিয় ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তিনি ঝুমা বৌদি রূপে অভিনয় করেছিলেন। তার খোলামেলা অবয়ব নিয়ে যেমন আলোচনা হয়েছিল, আবার সমালোচনাও কম হয়নি।

সেই বৌদি এখন রয়েছেন গোয়ায়। ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এটি। স্বামী বিক্রম সিং রাজপুতের সঙ্গে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। সেখানেই বিকিনি পরে ক্যামেরাবন্দী হয়েছেন লাস্যময়ী মোনালিসা।

কখনও শ্যাওলা রঙের বিকিনি, কখনও নীল রঙের বিকিনি টপ ও স্কার্টে, কখনও আবার হালকা নীল চাপা পোশাক পরে গোয়া মাতাচ্ছেন অভিনেত্রী। এছাড়া স্বামীর সঙ্গে মজার রিল ভিডিও বানিয়েও অনুসারীদের মনোরঞ্জন করছেন তিনি।

মোনালিসার শেয়ার করা একটি ছবিতে তাকে শ্যাওলা রঙের বিকিনিতে দেখা গেছে। তিনি বসে রয়েছেন একটি সুইমিং পুলের কিনারে। তার উন্মুক্ত পিঠ; পায়ে পড়া রোদের আলো যেন উষ্ণতার সেতু।

ছবিগুলোর সঙ্গে মোনালিসা লিখেছেন, ‘ব্যস্তা ভুলে আরাম করো’। এছাড়া নিজেকে ‘ওয়াটার বেবি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা