বিনোদন

বাংলা সিনেমায় রিতেশ দেশমুখ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ। যিনি কমেডি সিনেমায় অভিনয় করে বলিউডে বেশ সাফল্য পেয়েছেন। এবার বাংলা সিনেমায় কাজ করছেন এই তারকা। অংশ নিয়েছেন শুটিংয়েও।
টালিউডের ‘অন্তর্দৃষ্টি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি নির্মিত হচ্ছে স্প্যানিশ সিনেমা ‘জুলিয়াস আইস’-এর রিমেক হিসেবে। পরিচালনায় আছেন কবীর লাল।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর রিতেশ থাকছেন মূলত একটি অতিথি চরিত্রে। একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ঋতুপর্ণার বসের ভূমিকায় দেখা যাবে।
প্রথমবারের মতো বাংলা সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত রিতেশ। তিনি গণমাধ্যমে বলেছেন, ভালো সিনেমার প্রস্তাব এলে বাংলা ভাষায় কাজ করতে আগ্রহী আমি।
জানা গেছে, ‘জুলিয়াস আইস’ সিনেমার গল্পটি সাসপেন্স থ্রিলার ঘরানার। এক অন্ধ মেয়ে কীভাবে বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে, সেটাকে কেন্দ্র করেই এগিয়েছে এর কাহিনী।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা