বিনোদন

এবার ঈদেও থাকছে সিসিমপুর

বিনোদন ডেস্ক : ছোট্টবন্ধুদের জন্য এবার ঈদেও বাংলাদেশ টেলিভিশনে থাকছে তিন পর্বের বিশেষ সিসিমপুর। ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন বেলা ১টা ৫ মিনিটে এবং ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বিশেষ এই আয়োজনে অংশ নেবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, শিকু, টুকটুকি ও ইকরি এবং তাদের সঙ্গে থাকবে শিশু বন্ধু হাসিন, জান্নাত, আদ্রিক, অদিতি, প্রাঙ্গণ ও আনিশা। তারা সবাই যে যার ঘরে বসে নিরাপদ থেকে অনলাইনে পরস্পরের সাথে যুক্ত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে।

ঈদের প্রথম দিনের অনুষ্ঠানে টুকটুকির কাছ থেকে জানা যাবে ঈদ সম্পর্কে। ঈদ আসলে কী? এছাড়াও জানা যাবে- ধর্ম যার যার হলেও উৎসব কিন্তু সবার। তাই ঈদও সবার উৎসব! এই পর্বে ছোট্টবন্ধুরা বিনোদন আর তথ্যের মাধ্যমে ‘সাংস্কৃতিক বৈচিত্র্য’ সম্পর্কে ধারণা পাবে।

ঈদের দ্বিতীয় দিন কুইজের ডালি নিয়ে হাজির হবেন সবার প্রিয় উপস্থাপক শিকু। এ পর্বের পুরোটা জুড়েই থাকবে ‘ঐতিহ্যবাহী মজার খাবার’ নিয়ে প্রশ্নোত্তর পর্ব। যা থেকে ছোট্ট বন্ধুরা দেশের নানা ঐতিহ্যবাহী মজার মজার খাবার সম্পর্কে জানতে পারবে। এছাড়া হালুম-রায়ার স্বাস্থ্য ক্লাবের ভিডিও থেকে আরও জানা যাবে খাবারের বৈচিত্র্য আর পুষ্টিগুণ সম্পর্কেও।

ঈদের তৃতীয় দিন বিশেষ আয়োজনের শেষ পর্বে হালুমের উপস্থাপনায় ‘হরেক রকম’ বিষয়টি আসলে কী তা জানা যাবে। এই পৃথিবীতে অনেক রকম জিনিস আছে। আছে মানুষ, আছে পশু-পাখি, আছে গাছপালা। কিন্তু এই সবকিছু কি দেখতে এক রকম? না! সিসিমপুরের বন্ধু হালুম ‘হরেক রকম’ বিষয়টি ‘হরেক রকম’ বিনোদন আর তথ্যের মাধ্যমে তুলে ধরবে বন্ধুদের সামনে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা