বিনোদন

এফডিসিতে এবার কোরবানি হচ্ছে না

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসিতে এ বছর পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।
একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, এফডিসির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান।

তিনি বলেন, এ বছর এফডিসি অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশ ও কোরবানির পশু জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এফডিসিতে অসচ্ছল শিল্পীদের কথা বিবেচনা করে নায়করাজ রাজ্জাক, মান্নার পক্ষ গরু কোরবানি দেয়ার রীতি বেশ পুরোনো। তবে নিজ উদ্যোগে ২০১৬ সাল থেকে নিয়মিত একাধিক গরু কোরবানি দিয়ে আসছিলেন চিত্রনায়িকা পরীমনি।

আমিনুল করিম বলেন, সাত দিন আগে এফডিসির অভ্যন্তরে কোরবানি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনা হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। এ জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে যাতে এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া না হয়। কোরবানির পশু প্রবেশ না করে।

জানা গেছে এবার ৬ টি গরু কোরবানি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন পরীমনি। এছাড়া পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকেও গরু কোরবানি দেয়ার কথা শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে আমিনুল করিম বলেন, এফডিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা