বিনোদন

শেষ পর্যন্ত আমার মাকেও এরা ছাড়ল না : ভাবনা

বিনোদন ডেস্ক : রোববার (৯ মে) মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন। এরপর তিনজনের একটি ভিডিও নিজের পেজে শেয়ার করেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন।

কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা আর তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ আঘাত পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এ নিয়ে ভাবনা ফেসবুকে লেখেন, ‘কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি এক মুহূর্তের জন্যও এসব পাত্তা দেই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয় আমি জানি। এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না!’

আরেক পোস্টে অভিনেত্রী তুলে ধরেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক, আর মুসলিম হোক, তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করেন। তবে একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনদিন কোন প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছেন। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মাদেরকেও যারা বাজে বলতে ছাড়ে না তাদেরকে শাস্তি দেওয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা