বিনোদন

বিটিভি’র ঈদ আড্ডা চার তারকা

বিনোদন প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। আড্ডায় অংশ নেবেন দেশের জনপ্রিয় চার তারকা শিল্পী।

এতে থাকছেন সঙ্গীশিল্পী ফাহমিদা নবী ও এস আই টুটুল এবং চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা।

ঈদের দ্বিতীয় দিন দুপুর সোয়া ১২টায় প্রচারিত হবে এই আড্ডাভিত্তিক অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীতশিল্পী তানভীর তারেক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।

অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, ‘অনুষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে সাজানোর চেষ্টা করা হয়েছে। ৪০ মিনিটের ঈদ আড্ডায় উঠে এসেছে তারকাদের অনেক না বলা কথা। অতিথিরা জানিয়েছেন নিজেদের ডাকনাম, প্রথম পাসপোর্ট, বিদেশ ভ্রমণের নানা অভিজ্ঞতার কথাও। আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে- ফাহমিদা নবীর গান, এসআই টুটুলের গিটার বাজানো ও গান পরিবেশনা। আর, নিরব হোসেন ও আইরিন সুলতানা শোনাবেন সিনেমা নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা।’

উপস্থাপনা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, যেহেতু সবাই এর আগে অগণিত টকশোতে কথা বলেছেন। তাই তারকা আড্ডায় পুরোনো প্রসঙ্গ অনেক সময় উঠে আসে। এজনই আগের প্রশ্ন বা প্রসঙ্গগুলো রিপিট করে দর্শকদের বিরক্ত করতে চাইনি। আশা করছি আড্ডাটা দর্শকদের মনোযোগ কাড়বে।’

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা