বিনোদন

অমিতাভের ২ কোটি রুপি সহায়তা

বিনোদন ডেস্ক : ভারতের দিল্লির রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রে দুই কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সোমবার (১০ মে) এই করোনা চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা এ তথ্য জানিয়েছেন।

সিরসা এক টুইট বার্তায় বলেন, ‘শ্রী গুরু টেগ বাহাদুর করোনা সেবাকেন্দ্রে অমিতাভ বচ্চন যখন এই অর্থ সহায়তা দেন, তখন তার বক্তব্য ছিল ‘শিখরা কিংবদন্তি, তাদের কাজের জন্য শ্রদ্ধা’।’

এই করোনা চিকিৎসাকেন্দ্রে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আসবে বলেও নিশ্চয়তা দেন অমিতাভ বচ্চন। সিরসা বলেন, ‘দিল্লিতে যখন অক্সিজেনের তীব্র সঙ্কট তখন প্রায় প্রতিদিনই অমিতাভ বচ্চন আমার কাছে জানতে চাইতেন অক্সিজেন সুবিধার অগ্রগতি কেমন।’

এদিকে সোমবার উদ্বোধন হতে যাচ্ছে রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্র। এতে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সুবিধা থাকবে। এখানে সব সুবিধাই রোগীরা বিনামূল্যে পাবেন বলে জানা গেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা