বিনোদন

জোড়া শিশুর পরিবারকে পুলিশ সুপারের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে জুয়েল-তাহমিনা দম্পত্তির জোড়া লাগানো জমজ সন্তানের চিকিৎসার জন্য সহায়তায় করলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

শনিবার মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পত্তির জোড়া লাগানো জমজ সন্তানের জন্ম হয়। উক্ত নবজাতককে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার মাধ্যমে পৃথক করানোর চেষ্টা করলে সুফল পাওয়ার সম্ভাবনা আছে বলে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ প্রদান করেছেন।

কিন্তু উক্ত দম্পতির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় উক্ত জোড়া সন্তানের উন্নত চিকিৎসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ আর্থিক নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), এ,বি,এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মৌলভীবাজার, মোহাম্মদ আবু তাহের, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, মৌলভীবাজার, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, মৌলভীবাজার এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার, কর্তব্যরত ডাক্তার, হাসপাতালের পরিচালকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় পুলিশ সুপার, মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া সমাজের বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উক্ত কাজে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে আহবান জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা