বিনোদন

আংটির বদলে রবার ব্যান্ড

বিনোদন ডেস্ক : ‘এক বুন্দ ইশক’ অভিনেতা বিরাফ প্যাটেল এবং অভিনেত্রী সালোনি খান্না। এক সঙ্গে অভিনয়ের সূত্র ধরেই তাদের ভালোলাগা এবং প্রেম। সেই প্রেম থেকে এবার হয়ে গেল পরিণয়। তবে, অনেকের কাছে স্বাভাবিক এই বিষয়ের মধ্যেই তারা ঘটিয়েছেন অবাক কাণ্ড! সদ্য পরিণয়সূত্রে আবদ্ধ স্ত্রী সালোনিকে ‘আংটি’র বদলে শুধু ‘রবার ব্যান্ড’ দিলেন-বর, বিরাফ প্যাটেল! শুধু তাই নয়, বিবাহের জন্য তাদের ব্যয় হয়েছে মাত্র ১৫০ টাকা।

গত ২০ ফেব্রুয়ারি বাগদান সেরেছিলেন এই জুটি। ইচ্ছে ছিল পরিবারের সবাইকে নিয়ে ঘটা করে বিয়ে সারবেন তারা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এসে ভেস্তে দেয় সমস্ত পরিকল্পনা। ভেস্তে গেল গ্র্যান্ড ওয়েডিং। বিয়ে হল, তবে পাত্র-পাত্রী ছাড়া মাত্র ৩ জনের উপস্থিতিতে। ঘটা করে নয়, ভারতের প্রচলিত আইনে বিয়ে করলেন বিরাফ-সালোনি। গত ৬ মে মুম্বইয়ের সরল আদালত বান্দ্রা কোর্টে বসে এই বিয়ের আসর। আর এখানেই ঘটেছে ঐ মজার ঘটনাটি- স্ত্রী সালোনিকে বিয়েতে ‘আংটি’র বদলে ‘রবার ব্যান্ড’ উপহার দিলেন- বিরাফ।

এ বিষয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে বিরাফ প্যাটেল জানান, ‘কী করব বলুন তো, করোনার কারণে সব কিছু বন্ধ। এ জন্য বিয়ের সমস্ত পরিকল্পনা বাতিল করতে হলো। আমি খুশি যে সালোনি আমায় মেরে ফেলেনি’! এবং

জানা গেছে, বিরাফ বিলাসবহুল বিবাহের জন্য জমানো অর্থ কোভিড রোগীদের জন্য দান করেছেন। করোনা পরিস্থিতিতে তিনি বিয়ের পরিকল্পনায় পরিবর্তন আনেন। এই জন্য বিয়েতে কোনও বড় সেলিব্রেশনের পরিবর্তে দুজনেই একেবারে সাধারণ অনুষ্ঠান বেছে নিয়েছিলেন- তারা।

বিরাফ এ সম্পর্কে বলেন, ‘আমি বিয়ে করেছি মাত্র দেড়শ টাকায়। আমরা রেজিস্ট্রারকে ১০০ টাকা এবং ফটোকপি করার জন্য ৫০ টাকা দিয়েছি। সালোনি আর আমি কোনও আড়ম্বরপূর্ণ বিয়ে চাইনি। যদিও আমাদের এ সিদ্ধান্তে আমার পরিবার কিছুটা বিরক্তি ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা বিয়ের জন্য যা কিছু সঞ্চয় করেছিলাম, করোনার সঙ্গে লড়াইয়ে ব্যবহার করব। আমরা আশা করি যে আমাদের বিয়ে এবং এখ সঙ্গে থাকা আরও অর্থপূর্ণ হয়ে উঠবে।’

‘বিয়ের সঙ্গে জাকজমকের কোনও সম্পর্ক নেই, একে অপরের সঙ্গে ভালোবাসা এবং বন্ধনে জড়িয়ে থাকা জরুরি।’-উল্লেখ করে বিরাফ জানান, “এ জন্য সালোনিকে বিয়ের আংটির পরিবর্তে ‘রবার ব্যান্ড’ আংটি হিসাবে পরিয়ে দিয়েছি।’ এসময় তিনি হেসে বললেন, ‘সেই মুহুর্তে আমি ওর জন্য কোনও আংটি কিনতে পারিনি কারণ পাওয়া যায়নি। তাই আমি তার আঙুলে একটি রবার ব্যান্ড পরিয়েছি।'

সালোনি এ প্রসঙ্গে হেসে বলেন, ‘আমি কিছুটা নার্ভাস। আগামীতে ভালোর আশা করছি। তবে, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি স্মরণীয় ছিল দিনটা।’

বিয়ের দিন সাদা রঙের ম্যাচিং পোশাকে দেখা গেছে এই দম্পতিকে। সাদা শাড়ির সঙ্গে সাদা গ্ল্যামারাস ব্লাউজে ধরা দেন সালোনি। সাদা ফর্ম্যাল পোশাকে দেখা যায় বিরাফকে। আইনি বিয়েতে হাজির ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু আরতি ও নিতিন মিরানি উপস্থিত ছিলেন। এদের সঙ্গে এসেছিলেন সাকেত শেঠি। এই সাকেত’ই বিয়ের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন।

সান নিউজ/ এইচ এস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা