বিনোদন

রবীন্দ্রজয়ন্তীর শ্রদ্ধার্ঘ্য শতকণ্ঠে ‘ঐ মহামানব আসে’

বিনোদন প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ প্রকাশিত হলো শতকণ্ঠে গীত কবির ‘ঐ মহামানব আসে’ গানটি। শিল্পী অণিমা রায়ের সঙ্গীত বিদ্যালয় ‘সুরবিহার’-এর প্রযোজনায় এ গানটিতে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের প্রতিথযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদ, ফাতেমা-তুজ-জোহরা, শাহীন সামাদ, সাজেদ আকবর, সালমা আকবর, সামিনা হোসেন প্রেমাদের পাশাপাশি দেশের ও বিদেশের বিভিন্ন স্কুলের তরুণশিল্পীরা।

বরি ঠাকুরের কালজয়ী ‘ঐ মহামানব আসে’ গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। ‘সুরবিহার’ প্রযোজিত এ গানটিতে শতকণ্ঠের মিলন ঘটানোর পুরো এই আয়োজনটি সাজিয়েছেন শিল্পী অনিমা রায়। এতে সুরবিহারের সঙ্গীত ও নৃত্যের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারতসহ একাধিক দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

এ নিয়ে সুরবিহারের পরিচালক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় বলেন, ‘প্রতিবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে সুরবিহারের পক্ষ থেকে আমরা কিছু না কিছু করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের রবীন্দ্রজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য শতকণ্ঠে বরিঠাকুরের ‘ঐ মহামানব আসে’-এর প্রযোজনা।

তিনি আরও বলেন, ‘তবে, এবারে নানান দেশের শিক্ষার্থীদের নিয়ে একটু বড় পরিসরে কাজটি করতে চেয়েছি। আমি কৃতজ্ঞ- সাদী মহম্মদ, শাহীন সামাদ, ফাতেমা তুজ জোহরা, সাজেদ আকবর, সালমা আকবর, সামিনা হোসেন প্রেমাদের মতো দেশের গুণী শিল্পীদের প্রতি, যারা আমাদের এই আয়োজনে সম্পৃক্ত থেকেছেন।’

ঢাকার অদূরে গোলাপ গ্রামে তানভীর তারেকের নিজস্ব স্টুডিও ‘কোলাহল’-এ ধারণ করা শতকণ্ঠের এই বিশেষ গানটি রবীন্দ্রজয়ন্তীর এমন দিনে দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে।

সান নিউজ/ এইচএস/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা