বিনোদন

নাসিরের প্রেমিকা ছিলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী!

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্বামী অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি।

এবার আলোচিত ক্রিকেটার নাসির ইস্যুতে আলোচনায় মিম। নেট দুনিয়ায় তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে। এমনটি মিডিয়া পাড়ার অলিতে গলিতেও শোনা যাচ্ছে মিমকে নিয়ে কানকথা।

কেউ বলছেন, ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম ছিল মিমের। আবার কেউ বলছেন, নাসির সাবেক প্রেমিকার তালিকায় ছিল মিমের নাম। এসব কানে যাচ্ছে মিমেরও, এতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।

লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কী আছে বুঝলাম না।'

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে মারিয়া মিম রোববার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘আরে সবাই বিরক্ত করে ফেলছে। নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কী করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছেন নাসির।

শনিবার (২০ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে তাদের। ওদিকে, ২০ ফেব্রুয়ারি সারাদিন আলোচনায় ছিলেন নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মি।

আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। ২০১১ সালে রাকিবকে বিয়ে করেন তামিমা। এ দম্পতির এক কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা