বিনোদন

মে মাসে তামান্নার ‘নভেম্বর স্টোরি’

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন। আগামী ২০ মে থেকে স্ট্রিমিং হবে তার ওয়েব সিরিজ ‘নভেম্বর স্টোরি’।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘নভেম্বর স্টোরি’ সিরিজের ট্রেইলার। দর্শকের মাঝে বেশ কৌতূহল জাগিয়েছে এটি। ভূয়সী প্রশংসাও কুড়িয়েছে। ট্রেইলারে দেখা যায়, গণেশন একজন ক্রাইম নভেল রাইটার। আলঝেইমার রোগে ভুগছেন তিনি। পরিত্যক্ত বাড়িতে নারীর লাশের সঙ্গে পাওয়া যায় তাকে। পুলিশের তদন্তে হত্যার দায় পড়ে গণেশনের বিরুদ্ধে। কিন্তু মেয়ে অনুরাধা বাবাকে নির্দোষ প্রমাণ করতে চান। এটি নিয়েই চলতে থাকে নানা ঘটনা।

তামান্না ভাটিয়া বলেন, ‘অনুরাধা তরুণ, স্বাধীন, নির্ভীক ও বুদ্ধিমান এক নারী। তার বাবাকে হত্যার ঘটনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। শক্তিশালী নারী চরিত্র, যেখানে মূল নায়কই আমি, এমন একটি গল্পে অভিনয় আমার ক্যারিয়ারে একটি স্মরণীয় অভিজ্ঞতা। কাহিনী ও এর বর্ণনার মাধ্যমে নভেম্বর স্টোরি হত্যার রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত দর্শকদের পর্দার সামনে ধরে রাখবে।’

সাসপেন্স-থ্রিলার ঘরানার ‘নভেম্বর স্টোরি’ পরিচালনা করেছেন রাম সুব্রামানিয়াম। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে এটি। তামান্না ছাড়াও এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— পশুপতি, জিএম কুমার, বিবেক প্রসন্ন প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা