বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’

বিনেনাদ ডেস্ক : প্রয়াত বরেণ্য আভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’। আগামী ১২ মে এই ওয়েব সিরিজটি এবার ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ মুক্তি পাবে ।

চলচ্চিত্র জগতের একের পর এক সফল শিল্পীরা খুন হচ্ছে। চলচ্চিত্র জগৎ, শিল্পী মহল এবং রাজ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন এই খুনের কোনো কিনারা করতে পারছে না। কে করছে এই খুন?

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ ফুটে উঠবে এমনই এক রহস্যের গল্প। উপমহাদেশের প্রয়াত প্রবাদ প্রতিম অভিনেতার একমাত্র ওয়েব সিরিজের গল্প লিখেছেন মধুমিতা সরকার।

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সন্দীপ সরকার। পাশাপাশি তিনি ওয়েব সিরিজের মিউজিক পরিচালনাও করেছেন। গানে কণ্ঠ দিয়েছেন- শিল্পী উষা উত্থুপ।

সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর ওয়েব সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন- সব্যসাচী চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, মধুমিতা সরকার, সমদর্শী দত্ত, বাদশা মৈত্র প্রমুখ।

সান নিউজ/এইচএস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা