বিনোদন

 সাবধান থাকার পরামর্শ নুসরাত ফারিয়ার 

বিনোদন ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ঈদ। প্রতিবার নানা পরিকল্পনা থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে সাদামাটাভাবেই ঈদ উদ্‌যাপন করবেন দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। তিনি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, করোনাকে হালকা ভাবার সুযোগ নেই। সুরক্ষার কথা বিবেচনা করে গ্রামের দিকে চলে এসেছি। আর এই কঠিন পরিস্থিতিতে ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন এই নায়িকা।

ঈদ উপলক্ষে কোনো কেনাকাটা সম্পর্কে এ নায়িকা বলেন, পরিবারের জন্য শপিং করেছি শুধু। নিজের জন্য কিছু কেনা হয়নি।
আর ঈদটা কাটাবো ময়মনসিংহে।

তিনি বলেন, আমরা অরেকটু ধৈর্য ধরি। নিজের জীবনকে বাঁচাতে আমাদের সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হলে অনেক আনন্দ উৎসব করতে পারবো। আমরা এমনভাবে এবারের ঈদটা কাটাই যেন কারও কোনো ক্ষতি না হয়। একজনের অসাবধানতার কারণে যদি কেউ করোনায় আক্রান্ত হন, মারা যান তাহলে সেটা খুবই দুঃখজনক। তাই আমরা সর্বোচ্চ সতর্ক থাকি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা